২০২১ সালে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন রাজ চক্রবর্তী। পরবর্তীতে ২০২৫ সালের নির্বাচনে আবারও তাঁর পূর্ববর্তী কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দল। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপির কৌস্তুভ বাগচী। সম্প্রতি, তিনি তার হলফনামায় নিজের আয়ের বিবরণ প্রকাশ করেছেন, যা দেখালে সকলেই অবাক! রাজ চক্রবর্তী নিজের আয়, সম্পত্তি, গয়না এবং স্ত্রীর রোজগারের অংকও জানিয়েছেন। গত পাঁচ বছরে রাজের আয় প্রায় ছ’গুণ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪১ লক্ষ টাকার কাছাকাছি, যেখানে তার স্ত্রীর আয় বেড়েছে আড়াই গুণ!
রাজ চক্রবর্তীর ২০২০-২১ সালের আয় ছিল মাত্র ৭ লক্ষ ২৪ হাজার টাকা, কিন্তু ২০২৪-২৫ সালের মধ্যে তা বেড়ে গিয়ে ৪১ লক্ষ ৮৯ হাজার টাকায় পৌঁছেছে। অর্থাৎ, গত পাঁচ বছরে তাঁর আয় প্রায় ছ’গুণ বেড়ে গেছে। পাশাপাশি, তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২০-২১ সালে যেখানে তাঁর আয় ছিল ৩৭ লক্ষ ৭৭ হাজার টাকা, ২০২৪-২৫ সালে তা বেড়ে হয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬৮ লক্ষ ৭৪ হাজার টাকা। এর মাধ্যমে তারা দুই জনই নিজেদের জীবনে আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি করেছেন।
এছাড়া, রাজ ও শুভশ্রী দুজনেই উল্লেখ করেছেন তাঁদের হাতে থাকা নগদ অর্থ, গয়না এবং গাড়ির তথ্য। রাজের হাতে নগদ রয়েছে ৩১ হাজার টাকা, কিন্তু তাঁর স্ত্রী শুভশ্রী প্রায় ১৯০ ভরি সোনার গয়না পরিধান করেন, যার মূল্য প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা। রাজের কাছে কোনো গয়না না থাকলেও, শুভশ্রী তাঁর গয়না সংগ্রহে বেশ এগিয়ে। গয়না ছাড়াও, রাজের দুটি গাড়ি রয়েছে। একটি টাটা নেক্সন যার মূল্য ৭ লক্ষ ৮৮ হাজার টাকা এবং অন্যটি একটি ভলভো গাড়ি, যার দাম ৮০ লক্ষ ৬২ হাজার টাকা।
রাজ চক্রবর্তীর স্থাবর সম্পত্তি হিসেবেও উল্লেখযোগ্য পরিমাণ জমি ও ফ্ল্যাট রয়েছে। হালিশহরে প্রায় ১৩ হাজার ৫০০ বর্গফুটের একটি বাস্তু জমি রয়েছে তাঁর, পাশাপাশি কসবায় একটি দফতরও রয়েছে, যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। আনন্দপুরের আর্বানায় তাঁর ২,৩৭১ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ৪ কোটি টাকা। শুভশ্রীরও একাধিক স্থাবর সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে সোনারপুরে ১,৭৯৭ বর্গফুটের একটি জমি এবং তিলজলায় একটি ফ্ল্যাট।
আরও পড়ুনঃ “আমি কখনোই অশিক্ষিত হিরোইন হতে চাইনি”, খ্যাতির দৌড়ে যখন ব্যস্ত বিনোদন দুনিয়া, তখন পড়াশোনাকেই আগে বেছে নেন অভিনেত্রী প্রিয়া মণ্ডল! গ্ল্যামারের ভিড়ে কি সত্যিই হারিয়ে যাচ্ছে শিক্ষার গুরুত্ব, নাকি আজ সাফল্যের আসল চাবিকাঠি হয়ে উঠছে শুধু পরিচিতি?
যদিও রাজ এবং শুভশ্রীর মোট সম্পত্তির পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, তবুও তাঁদের ঋণের পরিমাণও কম নয়। রাজের ঋণের পরিমাণ ১ কোটি ৫৭ লক্ষ টাকা এবং শুভশ্রীর ঋণ ২ কোটি ২৬ লক্ষ টাকা। তবে, তাঁদের বিরুদ্ধে কোনো এফআইআর বা মামলা এখনও পর্যন্ত রুজু হয়নি। আর্থিক সাফল্যের পাশাপাশি, তাঁদের ব্যক্তিগত জীবনও খুব স্বাভাবিক এবং বর্তমানে কোনো আইনগত জটিলতায় পড়েননি।






“দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার সঙ্গে তো উত্তম কুমারের ছেলের বিয়ে হয়েছে” দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! দমদমের প্রচার সভায় মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্য ঘিরে তোলপাড়! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?